ফোরজি সাপোর্টসহ উন্মোচন হলাে শাওমির নতুন স্মার্টওয়াচ

৪ এপ্রিল, ২০২০ ১৪:৩৭  
ডুয়াল ক্যামেরা সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল শাওমি। শুক্রবার ( ৩ এপ্রিল) চীনে উন্মোচন হয়েছে এমআই Bunny ওয়াচ ৪। এই স্মার্টওয়াচে থাকছে ফোরজি কানেক্টিভিটি। অন্যান্য স্মার্টওয়াচের থেকে আকারে বড় এই ডিভাইসে ফোরজি কানেক্টিভিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। আপাতত শুধুমাত্র চীনে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচ ব্যবহার করে অভিভাবকরা শিশুদের ট্র্যাক করতে পারবেন। ৮৯৯ ইউয়ান খরচ হবে ওয়াচটি কিনতে। ৯ এপ্রিল চীনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করবে শাওমি। ভিডিও কলের জন্য এই স্মার্টওয়াচে দুটি ক্যামেরা রয়েছে।